শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এএফসি কাপে স্বাগতিক হতে পারল না বসুন্ধরা কিংস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

এএফসি কাপে দক্ষিণ জোনের গ্রুপ পর্বের ম্যাচের আয়োজক হতে চেয়েছিল বসুন্ধরা কিংস। যদিও তা সম্ভব হলো না। ডি গ্রুপের ম্যাচগুলো বসবে মালদ্বীপের মালেতে।

সোমবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)।

সিলেট জেলা স্টেডিয়ামকে ভেন্যু করে সেখানে ম্যাচ আয়োজনে বসুন্ধরা কিংসের আগ্রহের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবেদন করেছিল এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে।

বেশ কয়েকদিন অপেক্ষ করানোর পর এদিন এমন সিদ্ধান্তের এলো এএফসির পক্ষ থেকে।

আগামী ১৪ থেকে ২০ মে মাঠে গড়াবে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ‘ডি’ গ্রুপে সরাসরি অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। প্লে-অফ পর্ব টপকাতে পারলে এই গ্রুপেই খেলতে পারবে আবাহনী লিমিটেড।

বসুন্ধরা ছাড়াও আছে গ্রুপের অন্য দলগুলো হচ্ছে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্লে-অফ পর্বে জয়ী হয়ে যোগ দিবে চতুর্থ দল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD