শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবের স্টেডিয়াম এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে রাশেদা বেগম রাশো নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টা এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতলে তাণ্ডব চালিয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালের কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকরা গাঢাকা দেন। মৃত প্রসূতি চার সন্তানের জননী। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামের গ্রাম্য ডাক্তার আবুল বাশারের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার বিকালে সন্তান প্রসবের জন্য ৪ সন্তানের জননী রাশেদা বেগম রাশোকে সাজেদা আলাল (প্রা.) হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আজ সোমবার সকাল ১১টার দিকে হেঁটে ওটিতে যান রাশেদা। তার অপারেশন করেন ডা. নাহিদা নাজনীন। অপারেশনের কিছুক্ষণ পরেই রাশেদা মারা যান বলে স্বজনরা অভিযোগ করেন। তবে বাচ্চাটি জীবিত আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে গাঢাকা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD