শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

মায়ের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা মৌসুমী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

 

বাংলাদেশের চলচ্চিত্রে প্রিয়দর্শিনীখ্যাত চিত্রনায়িকা মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মৌসুমি। মৌসুমী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই।

হঠাৎ করে আম্মা অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সবার ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কারণ বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।’

মৌসুমী অভিনীত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত ‘অর্জন ৭১’ নামের চলচ্চিত্রটি নির্মাণাধীন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে উপজীব্য করে লেখা হয়েছে এই ছবির গল্প। এতে মৌসুমীর চরিত্রের নাম ফিরোজা। একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন শতাব্দী ওয়াদুদ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD