শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাশাপাশি বাড়িতে একই সময়ে দুই নারীর মৃত্যু! এলাকায় আতঙ্ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে এক গ্রামে একই সময়ে দুই নারীর মৃত্যুর ঘটনা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। আজ সোমবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে উপজেলার খামারগাঁও গাতি পাড়া গ্রামে। দুজনকেই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে ও আরেকটি বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মো. আব্দুস ছাত্তারের স্ত্রী মোছাম্মৎ মমতাজ বেগম (৫৫) সকালের নাস্তা সেরে কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন জানান, মমতাজ বেগম দীর্ঘদিন ধরে বুক ব্যাথায় ভুগছিলেন। এ অবস্থায় তার চিকিৎসাও চলছিল। তাদের ধারনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এ মৃত্যুর বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। অন্যদিকে একই সময়ে গুরুতর অসুস্থ থেকে অচেতন হয়ে পড়েন একই গ্রামের আব্দুল খালেকের ধর্ম মেয়ে শিউলি আক্তার (২৫)। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা যায়, ওই নারীর বাড়ি নরসিংদী জেলার মাধবী উপজেলার বগিরাতপুর গ্রামে। গত প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল পাশের কেন্দুয়া উপজেলার গাড়াদিয়া গ্রামের মাইনুল ইসলামের ছেলে মো. তমজিদ ভূঁইয়া ওরফে তৌহিদের (৩২)সাথে। কিন্তু স্বামী ও শাশুড়ির নির্যাতনের কারণে শিউলি শ্বশুরবাড়িতে টিকতে পারেনি। এক পর্যায়ে তিনি ২০১৮ সালে কর্ণফুলী রপ্তানী প্রক্রিয়াজাত কেন্দ্রে স্যুইং অপারেটরের সহকারী হিসাবে চাকরি নেন। তবে বেতনের টাকা স্বামী কেড়ে নেওয়ার শিউলী সেই চাকরি ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ি গেলে আবারও নির্যাতনের সম্মুখীন হন। সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় পালিয়ে তিনি গত শনিবার ধর্ম বাবার বাড়ি নান্দাইলে চলে আসেন। এখানেই রবিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে গ্রাম্য চিকিৎসা দেওয়া হলেও সেরে উঠেনি। এ অবস্থায় সোমবার হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ দুটি মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্রই এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে নান্দাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত মমতাজ বেগমের লাশ দাফন করার অনুমতি দিলেও শিউলির মৃত্যুটি নিয়ে রহস্যের সৃষ্টি হলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজিকুল ইসলাম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD