শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আজ সোমবার (০১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে ছেলে আসিফ মুনীর তন্ময়।

তিনি বলেন, আম্মা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার ঘুমের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।

লিলি চৌধুরীর জন্ম ১৯২৮ সালের ৩১ আগস্ট, টাঙ্গাইলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, গ্রন্থাগার বিজ্ঞান ও ফরাসি ভাষায় ডিপ্লোমা। অভিনেত্রী হিসেবে মঞ্চ, বেতার, টেলিভিশন সব মাধ্যমেই তার অভিনয় প্রশংসিত। মুনীর চৌধুরীর শুরু করা টেনেসি উইলিয়ামসের ‘স্ট্রিট কার নেমড ডিজায়ার’ নাটকের অসমাপ্ত অনুবাদের কাজ শেষ করেন।

লিলি চৌধুরী তার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, টেলিভিশন নাট্যশিল্পী নাট্যকার সংসদ ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ সম্মাননা স্মারক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD