শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পড়া না পারায় মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

ফেনীর সোনাগাজী উপজেলায় পড়া না পারায় আসাদউল্যাহ নামে (৯) এক শিক্ষার্থীকে বাঁশের টুকরো দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক মো. ইসমাইল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষক নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, জামেয়া ইসলামিয়া দারুল উলুম কুঠিরহাট মাদ্রাসার শিক্ষক মো. ইসমাইল হোসেন শনিবার বিকালে পড়া না পারায় চতুর্থ শ্রেণির ছাত্র আসাদ উল্যাহকে বাঁশের টুকরো দিয়ে পিটিয়ে জখম করেন।

এর পর মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রাসার এক শিক্ষার্থীর মাধ্যমে খবর পেয়ে আসাদ উল্যাহর মামা মো. সুমন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুকসহ এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করেন।

পরে কুঠিরহাট বাজারে একটি ক্লিনিকে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুর মা ফাতেমা আক্তার বাদী হয়ে শিক্ষক ইসমাইল হোসেনকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী মডেল থানার মামলা নং-০৩, তাং-০৬/০৩/২০২১। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে কুঠিরহাট বাজার থেকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতার ওই শিক্ষককে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD