শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাড়ে পাঁচ মাসেই কোরআনে হাফেজ শিশু মাহবুবুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

পাঁচ মাস ১৭ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন চাঁদপুরের কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুল ইসলাম। হাফেজ মাহবুবুল ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ওই মাদ্রাসার হিফজ বিভাগে পবিত্র কোরআন শিক্ষা শেষে সে ১ম স্থান অর্জন করেন।

রোববার দুপুরে কচুয়া বড় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক শাই-খুল হাদিস আল্লামা মাওলানা মুফতি মিজানর রহমান সাইদ তাকে পাগড়ী দান (দস্তারবন্দী) প্রদান করেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আবু হানিফার সভাপতিত্বে ও মুহাদ্দিস মাওলানা ছানাউল্যাহর পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাটা, নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ আলম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD