শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রাম কারাগার থেকে পলাতক রুবেল নরসিংদীতে গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে নরসিংদীর রায়পুর থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন।

পুলিশ জানায়, গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি নেজাম উদ্দিনের নেতৃত্বে রায়পুর থানার বালাকান্দির চরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রুবেলকে দ্রুত চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

গত শনিবার (৬ মার্চ) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি গণনার সময় রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD