শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনের ছাদ থেকে রক্ত গড়িয়ে যাত্রীর শরীরে, মিলল শিশুর লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন যাত্রীবাহী ট্রেনের ছাদ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ট্রেনের ছাদ থেকে রক্ত গড়িয়ে যাত্রীদের শরীরে পড়ার পর লাশটির খোঁজ পাওয়া যায়।

উদ্ধারকৃত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাকসাম রেলওয়ে পুলিশ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে যাত্রী এবং রেলওয়ে কর্মকর্তাদের সংবাদে বুধবার ওই ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত নামা শিশুর লাশ উদ্ধার করা হয়।

ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনের ছাদ থেকে রক্ত গড়িয়ে তাদের গায়ে পড়লে তারা ছাদে খোঁজাখুঁজি করে দেখেন একটি রক্তাক্ত শিশুর লাশ পড়ে আছে। পরে ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন আসলে রেলওয়ের কর্মকর্তারা স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার এসআই আব্বাস জানান, ছাদে উঠা ওই শিশুটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়ে মারা যায়। এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD