শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘স্বপ্ন’ এখন মিরপুর ডিওএইচএসে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার বেলা ১১টায় ১০৮ নর্থ কালশি রোডের সেবা লাউঞ্জ (সাগুফতা নতুন রোড) -এর ১ নং চেক পোস্ট সংলগ্ন মিরপুর ডিওএইচএসে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেডের পক্ষ থেকে অ্যাডভাইজার আব্দুল হালিম ভুইয়া, চিফ ফিন্যান্স অফিসার জহির উদ্দিন, চিফ টেকনোলজি অফিসার আবু নাসের মোহাম্মদ শোয়েব, ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ফাহিম নাজাম উস সাকিব, স্বপ্ন’র হেড অব বিজনেস এক্সপ্যানশন জহিরুল ইসলাম,এরিয়া সেলস ম্যানেজার আকবর হোসেনসহ অনেকে।

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্যছাড়।

স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, মিরপুর ডিওএইচএসে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।

এই আউটলেটে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সেবাও থাকছে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ-০১৩১৩-০৫৪৫৭২।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD