শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের ভুয়া পরিচয় দিয়ে মাদক কারবারিকে ছাড়িয়ে নেয়ার পর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকসহ পুলিশের এসআই বলে ভুয়া পরিচয়দানকারী সাগর বিশ্বাসকে (৩০) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। সাগর চুয়াডাঙ্গা সদর উপজেলার সিএন্ডবিপাড়ার রবিউল ইসলামের ছেলে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শিশু নিলয় এনজিও অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়াস্থ শিশু নিলয় এনজিও অফিসের সামনে স্থানীয়রা মাদকসহ মিনু হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ধাওয়া করেন। এসময় মিনু তার কাছে থাকা গাঁজা রাস্তার পাশে একটি ভুট্টাক্ষেতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। তখন সাগর বিশ্বাস এগিয়ে এসে দামুড়হুদা মডেল থানার এসআই পরিচয় দিয়ে আসামিকে তার হেফাজতে দেওয়ার জন্য বলেন। স্থানীয়রা তাকে পুলিশ ভেবে মিনু হোসেনকে তার হাতে তুলে দেন। এসময় ভুয়া পুলিশ পরিচয়দানকারী সাগর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে মিনুকে ছেড়ে দিলে মিনু তার ফেলে দেওয়া গাঁজা কুড়িয়ে নিয়ে পালিয়ে যান। তখন স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ পরিচয়দানকারী সাগর বিশ্বাসকে আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নেয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ. খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুয়া পুলিশ পরিচয়দানকারী সাগরকে আটকের পর জনসম্মুখে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ভুয়া সরকারি কর্মচারি পরিচয় দেওয়া ও মাদকদ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোড আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দামুড়হুদা উপজেলা সদরের মাদরাসা পাড়ার ভোলা মোল্লার ছেলে মিনু হোসেনকে পলাতক আসামি করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD