শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ নগরীতে ৭ অস্ত্রধারী ডাকাত ও এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

ময়মনসিংহ ডিবির বিশেষ অভিযানে ৭ অস্ত্রধারী ডাকাত ও ১ মাদক ব্যবসায়ীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকেই ময়মনসিংহ নগরীর ভয়ংকর ছিনতাইকারী ও ডাকাতির সংঘবদ্ধ চক্র। গ্রেপ্তারকালে এদের কাছ থেকে ১ টি পাইপগান, ২টি গুলি, ১টি চাপাতি, ৫ টি চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল রাতের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

ডিবি ওসি মো. শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মো. আব্দুল জলিল ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন। কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নিজাম নগর থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘমারা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ফরহাদ (২৪) (বাঘমারা প্রাইমারী স্কুলের পাশে জনৈক সুরুজ উকিলের বাসার ভাড়াটিয়া), কালিবাড়ী রোডের মৃত আ. বারেকের ছেলে রফিকুল ইসলাম জয় (২৫), কৃষ্টপুরের আ. রহিমের ছেলে মো. সানি (২৩), কৃষ্টপুর বাগানবাড়ীর মৃত আনোয়ার কামালের ছেলে সরোয়ার হোসেন শিপু (৩২), পাটগুদাম রোডের মৃত. ইসরাইল মিয়া ওরফে বেঙ্গা মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩০), কোতোয়ালী মডেল থানাধীন কৃষ্টপুর আদর্শ কলোনীর মো. নূর ইসলামের ছেলে মো. নবী হোসেন (৩৫) এবং ত্রিশাল থানাধীন পারখাইল রাঘামারা বালিপাড়ার মুনসুর আলীর ছেলে শাহরিয়ার হোসেন রিফাত (২০)।

এদিকে, এসআই মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার সারদা ঘোষ রোড থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি নাঈম আহম্মেদ সিয়ামকে (২২) গ্রেপ্তার করেন। মাদক কারবারি নাঈম নওমহল নন্দীবাড়ী এলাকার মৃত আসলাম আহম্মেদের ছেলে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD