রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সাড়ে পাঁচ লক্ষাধিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি দুই লাখ ৯৩ হাজার নয়শ ৫৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫০ হাজার পাঁচশ ৮৭ জন ।

সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে দুই কোটি ২৪ লাখ ৪৭ হাজার দু’শ ২৫ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৭২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ১৮ লাখ দুই হাজার সাতশ ৮৭ জন এবং মারা গেছে ২৬ লাখ ৯১ হাজার সাতশ ৪৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯ কোটি ৮১ লাখ ৯৮ হাজার তিনশ ১০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৯ লাখ ১২ হাজার সাতশ ৩০ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৮ হাজার আটশ ৭১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD