রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

করোনার টিকা ক্রয়ে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : করোনার টিকা কিনতে ৫০ কোটি ডলার বা প্রায় চার হাজার ২৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

এই অর্থে পাঁচ কোটি ৪০ লাখ মানুষের টিকাদান কার্যক্রম পরিচালনা সম্ভব হবে। গত বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড।

সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছর মেয়াদে এই ঋণ বাংলাদেশকে পরিশোধ করতে হবে।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, জাতীয় টিকাদান কর্মসূচির মাধ্যমে করোনা প্রতিরোধে বাংলাদেশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। টিকাদান কর্মসূচির লক্ষ্য অর্জনে দ্রুত এবং সাম্যতার সঙ্গে মানুষের টিকা প্রাপ্তি জরুরি। এই অর্থায়ন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের এক-তৃতীয়াংশ জনগণের জন্য অবিলম্বে টিকা সরবরাহ নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে বিশ্বব্যাংকের অতিরিক্ত এই অর্থায়ন প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনতে সরকারের যে প্রাথমিক অগ্রাধিকার পরিকল্পনা তার ৩১ শতাংশ পূরণে সহায়তা করবে। এর মাধ্যমে নিরাপদ ও কার্যকর টিকা কেনা, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং বিতরণে সরকারকে সহায়তা করা হবে।

বিশ্বব্যাংক আরও বলছে, এই অর্থায়ন দেশের জনগণের প্রায় ২০ শতাংশের জন্য গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) মাধ্যমে প্রাপ্ত টিকা দেওয়ার ব্যয় বহন করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD