শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বউয়ের লাশ ঘরে ফেলে পালালো স্বামী ও স্বজনরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

বগুড়া জেলার শেরপুরে সাবিনা বেগম (৩০) নামের গৃহবধূর লাশ ঘরে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা পুলিশকে জানায়, নয় মাস আগে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফির সঙ্গে সাবিনার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। স্ত্রীর পরকীয়া রয়েছে বলেও সন্দেহ করতেন স্বামী শফিকুল ইসলাম।

অসুস্থ বাবাকে দেখতে আসা তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ

প্রতিদিনের মতো শুক্রবার (১৯ মার্চ) বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাবিনাকে তার স্বামী মারধরও করেন। পরে রাত অনুমান ৮টার দিকে দেবর রেজাউলের ঘরের তীরের সঙ্গে গলায় রশি লাগানো সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে। এরপর রশি কেটে গৃহবধূ সাবিনাকে মাটিতে নামিয়ে ঘরের মধ্যে লাশ ফেলে রেখে তার স্বামী শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, বিকেলে ওই গৃহবধূকে শারিরীকভাবে নির্যাতন করা হয়েছে। এছাড়া গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। তাই এই মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD