শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৬০ রান করতে পারলে গল্পটা অন্যরকম হতো : তাসকিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

আজ ডানেডিন সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে লজ্জাজনকভাবে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে তামিমরা ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানে অল-আউট হয়। তবে স্কোর বোর্ডে ২৬০ রানের বেশি রান থাকত, তবে বোলাররা লড়াই করতে পারতেন বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। বড় স্কোর না হওয়ায় হতাশা ঝড়েছে তাসকিনের কণ্ঠে।

ডানেডিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো রেকর্ড করা ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘আমরা স্কোর বোর্ডে ২৬০ থেকে ২৭০ রান করতে পারলে, গল্পটা অন্যরকম হতে পারত। আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমরা মাত্র ১৩১ স্কোর করতে পেরেছি এবং এই ধরনের দলের বিপক্ষে এমন স্কোর নিয়ে কখনোই লড়াই করা যায় না। ২৬০ থেকে ২৭০ রান থাকলে আমরা বোলাররা লড়াই করার জন্য আক্রমণাত্মক হতে পারতাম।’

বোর্ডে সীমিত সংগ্রহ থাকার পরও, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের সেরাটা দিয়েছেন তাসকিন। গতি এবং বাউন্স দিয়ে কিউই ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টাও করেছেন। চার ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আজকের হারে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ জয়হীনই থাকল। এখনো তিন ফরম্যাটে ২৭ ম্যাচের (১৪টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি) সবকটিতে হেরেছে টাইগাররা।

তাসকিন বলেন, ‘আমাদের বোলারদের ভালোো প্রস্তুতি ছিল। এখানে কোয়ারেন্টাইন চলাকালীন, আমরা আমাদের ফিটনেস সম্পর্কে সচেতন ছিলাম এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালোো করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম। আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে এখনো আশাবাদী। সিরিজে আমাদের এখনো দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। বিশেষভাবে নিউজিল্যান্ডে আমরা ভালোো করতে পারি না। তবে আশা করি, পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD