আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের রশিদ খান এখন ৯৫ উইকেটের মালিক। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার দিন এই অর্জন তারকা স্পিনারের পক্ষে যোগ হল। এই সিরিজে ৬টি উইকেট নিয়েছেন তিনি।
শনিবার রাতে বাংলাদেশের সাকিব আল হাসান ৯২ ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে ৯৩ উইকেট ছাড়িয়ে গেছেন। ৯৫ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৫১ ম্যাচ।
শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ১০৭ ও শহিদ আফ্রিদি ৯৮ উইকেট নিয়ে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
এই দুইজনকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি হতে হয়তো বেশি দিন লাগবে না রশিদের।
এর আগে আফগানিস্তান-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ ড্র হয়।
লাইটনিউজ