শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় ‘শঙ্কিত’ নারায়ণগঞ্জে পিসিআর মেশিন বিকল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জে আবারো আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহেই প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। আর এরই মধ্যে নারায়ণগঞ্জ কোভিড হাসপাতালের পিসিআর (পলিমারেজ চেইন রিয়েকশন) মেশিনটি বিকল হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল বাসার। পাশাপাশি জেলা সিভিল সার্জনের অধীনে বিদেশ গমনকারী যাত্রীদের করোনা পরীক্ষা মঙ্গলবার থেকে বন্ধ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে হঠাৎ এই বিপর্যয়ে ক্রমান্বয়ে বেড়ে চলা সংক্রমণের ক্ষেত্রে চরম প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে কোনো নতুন মেশিন নেই। তবে চলমান (র্যা পিড) এন্টিজেন্ট পরীক্ষাটি স্বল্পাহারে এবং পিসিআর পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ করা হবে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে লকডাউনের আগেই কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছিল। নমুনা পরীক্ষার জন্য এই হাসপাতালে একটি পিসিআর ল্যাবরেটরি স্থাপনের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বিশেষ করে স্থানীয় এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান এমপির নিরলস প্রচেষ্টায় পিসিআর ল্যাবটি দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি সরকারি বরাদ্দের জন্য কালক্ষেপণ না করে ল্যাবের অনেক আসবাবপত্র নিজ অর্থায়নে কিনে দেন সেলিম ওসমান এমপি।

এরপর গুচ্ছ সংক্রমণের অন্যতম কেন্দ্র নারায়ণগঞ্জে গত বছরের ৬ মে পিসিআর ল্যাবটি যাত্রা শুরু করে। সেই থেকে এই ল্যাবে প্রতিদিন কমপক্ষে ৩টি সেটআপে প্রায় ২৭০টি নমুনা পরীক্ষা করা হচ্ছিল।

করোনা হাসপাতালের ল্যাব সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব মেশিনে সাত দিন একনাগাড়ে পরীক্ষার পর কমপক্ষে এক দিন মেশিনটিকে বন্ধ রাখা বা ‘রেস্ট’ দেয়া উচিত। কিন্তু করোনার ভয়াবহতার কারণে সেটি আমাদের পক্ষে সম্ভব ছিল না। প্রায় ১০ মাস মেশিনটি এক নাগারে চলমান ছিল। তবে দুর্ভাগ্য এমন মুহূর্তেই মেশিনটি বিকল হয়েছে, যে মুহূর্তে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার জানিয়েছেন, সোমবার সকালে করোনা হাসপাতালের পিসিআর মেশিনটি (সাট ডাউন) বিকল হয়ে গেছে। এ নিয়ে জেলা করোনা সমন্বয় কমিটির কর্মকর্তাদের নিয়ে আমরা জরুরি বৈঠক করেছি। ইতোমধ্যেই ঢাকা থেকে টেকনিশিয়ান দল নারায়ণগঞ্জে এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে নতুন মেশিন প্রেরণ করার ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছি।

জেলা করোনা সমন্বয় কমিটির ফোকাল পারসন ডা. সফরদার জাহিদ জানিয়েছেন, আপাতত বিদেশ গমনকারী যাত্রীদের নমুনা সংগ্রহ বন্ধ করা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জের সেমপল (নমুনা) সংগ্রহ করে সেগুলো ঢাকা পাঠানোর পাশাপাশি রূপগঞ্জের গাজী কোভিড-১৯ ল্যাবেও কিছু পাঠানো হবে। কারণ, সেখানে রূপগঞ্জ ও ঢাকার আশপাশের নমুনাও পরীক্ষা করা হয়। তবে নারায়ণগঞ্জের পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন বা অন্য একটি মেশিন রিপলেস করার আশ্বাস দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, নারায়ণগঞ্জে হঠাৎ করেই যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিলো তাতে আমরা শঙ্কিত ছিলাম। এর মধ্যেই করোনা হাসপাতালের ল্যাবের পিসিআর মেশিন বিকল হয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনকই নয় আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যেই সরকারের সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছি, লিখিত দিয়েছি। আশা করছি এই সমস্যা সাময়িক এবং খুব শিগগিরই আমরা করোনা মোকাবেলায় স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসবো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD