শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রিজে ধস, যান চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

নড়াইল-যশোর-কালনা সড়কের তুলারামপুর ব্রিজের মাঝে ধসে পড়েছে। ফলে সকল পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রেল লাইনের বালু সরবরাহকারী কয়েকটি ভারি ট্রাক এক সঙ্গে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি কাপতে থাকে। এ সময় মাঝের একটি স্লাবের ঢালাই খসে নদীতে পড়ে যায়। পরপরই সেতুটির পূর্বপাশে ঢালু হয়ে যায়। অবস্থা খারাপ দেখে হাইওয়ে পুলিশ ব্রিজটি আটকে দেয়।

এ অবস্থায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি- পুরাতন এই সেতু দিয়ে গত এক বছরে বালুভর্তি ভারি ট্রাক চলাচলে ব্রিজটি প্রতিনিয়তই ঝুঁকির মধ্যে চলে যাচ্ছিল।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি লাগানোর পর কিছুটা ঝুঁকি মুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড় পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD