শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আত্মঘাতী গোলে কপাল পুড়ল বিশ্ব চ্যাম্পিয়নদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

আঁতোয়া গ্রিজমানের অসাধারণ গোলের পরও জয় তুলতে ব্যর্থ ফ্রান্স। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ইউক্রেন।

বুধবার ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

১৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনা ফরোয়ার্ড গ্রিজমানের নেয়া শটে এগিয়ে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধে কোনওদলই আর জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। প্যারিস সেন্ট জার্মেইর ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বের ভুলে গোল হজম করতে হয় দিদিয়েরে দেশমের শিষ্যদের।

আগামী ২৮ মার্চ কাজাখস্তানের মুখোমুখি হবে ফ্রান্স। ১ এপ্রিল কাতার বিশ্বকাপ বাছাইয়ে ডি গ্রুপের অপর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লড়বে কিলিয়ান এমবাপেরা।

এদিকে দিনের অপর ম্যাচে আত্মঘাতী গোলে আজারবাইজানের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD