শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোদির আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের তাণ্ডব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়েছে তৌহিদি জনতা। এ সময় তারা রেলস্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটায়। এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কয়েক ঘণ্টার তাণ্ডব নিবৃত করতে প্রশাসনকে তেমন কোনো ভূমিকা দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়াতে বিক্ষোভ শুরু হয়। প্রথমে ভাদুঘর এলাকা থেকে শত শত তৌহিদি জনতা ও মাদরাসাছাত্র বিক্ষোভ মিছিল শুরু করে। পরে টিএ রোড এলাকায়ও মিছিল বের হয়।

বেলা পৌণে চারটার দিকে দেশিয় অস্ত্রধারী হাজার জনতা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায়। এ সময় তারা ট্রেনের নিয়ন্ত্রণ কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করে। এ ঘটনার পর পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ভাদুঘর এলাকায় আটকা পড়ে।

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবেলায় তাঁরা কাজ করে যাচ্ছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD