শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

নখ দেখিয়ে আয় করেন অরিন্দা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

 

পায়ের আর হাতের বিশাল নখের ভিডিও বানানোই তার পেশা। নিজের ওয়েবসাইটে সেগুলো যেমন পোস্ট করেন, তেমনি বিক্রিও করেন। ওহিও অঙ্গরাজ্যের অরিন্দা স্ট্রম ওয়েভার অদ্ভুত এই পেশায় এখন ভালোই আছেন।

৫৮ বছর বয়সী অরিন্দার গল্পটা বেশ কঠিন। ২০০৬ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তখন যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম মাইস্পেসে নিজের নখের ভিডিও পোস্ট শুরু করেন। কয়েক দিনের ভেতর বুঝতে পারেন তার নখের প্রতি মানুষের সীমাহীন আগ্রহ।

২০০৮ সালে নিজের আসল চাকরিটাই ছেড়ে দেন। পুরোপুরি মন দেন ভিডিও তৈরির কাজে।

অরিন্দাকে নিয়ে সম্প্রতি মেট্রো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখান তার বর্তমান জীবন উঠে এসেছে।

অরিন্দা বলেন, ‘প্রায় এক যুগ আগে যে কাজ শুরু করেছি তা মানুষ গ্রহণ করেছে। তাই নখ বাড়াতেই থাকি।’

‘এখন আমার বিভিন্ন মাধ্যমে অ্যাকাউন্ট আছে। মাঝে মাঝে ভিডিও বিক্রিও করি।’

অরিন্দা জানিয়েছেন একটি ১০ মিনিটের ভিডিও তিনি প্রায় দেড় হাজার ডলার বিক্রি করেন।

আমেরিকা এবং তার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান তার নখের ভিডিও কিনে নিজেদের বিজ্ঞাপন বানায়।

এত বড় নখ সব সময় সাবধানে রাখেন অরিন্দা। এ জন্য তাকে কিছু সতর্কতা মেনে চলতে হয়, ‘মুখবন্ধ জুতা পরা হয় না। হিলও আর পরতে পারি না। চলাচল করতে বিশেষ জুতা বানাতে হয়েছে আমাকে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD