শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বয়ফ্রেন্ডের সেবায় ফুটবলকে বিদায় বললেন অস্ট্রেলিয়ান তারকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

ক্যান্সার আক্রান্ত বয়ফ্রেন্ডের চিকিৎসাসেবায় পাশে থাকতে অল্প বয়সেই ফুটবলকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার তারকা রালি ডবসন। ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও বয়ফ্রেন্ডের দুঃসময়ে পাশে থাকতে খেলা ছেড়ে দিলেন অস্ট্রেলিয়ার এই নারী ফুটবলার।

রালি ডবসনের বয়ফ্রেন্ডের মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে। খুব শিগগিরই তার রেডিও থেরাপি শুরু করতে হবে। কেমোথেরাপির মতোই যন্ত্রণাদায়ক এ প্রক্রিয়ায় বয়ফ্রেন্ডের পাশে থাকতে ফুটবল ক্যারিয়ার বিসর্জন দিলেন রালি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে ক্যারিয়ারের শেষ ম্যাচে গোল করে দর্শকদের শুভেচ্ছা নিয়ে মাঠ ছাড়ার সময় আংটির বাক্স হাতে এক হাঁটু গেঁড়ে সেই বয়ফ্রেন্ডকে ‘প্রপোজ’ করেন রালি ডবসন।

সূত্র: আজকাল

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD