শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশ অফিসারের মেয়ের ঘরে ঘুমিয়ে পড়ল চোর! অতঃপর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিজ বাসা থেকে চোর আটক করলেন থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, পুলিশ কর্মকর্তার বাসায় চুরি করতে ঢুকেছিলেন ওই তরুণ। কিন্তু চুরি না করে একপর্যায়ে ঘুমিয়ে পড়েন।

পরে সকালে ঘুম থেকে উঠে পুলিশ কর্মকর্তা নিজেই ওই তরুণকে ঘুম থেকে ডেকে তোলেন।

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী সন্দেহভাজন ওই তরুণ স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ঘুরছিলেন।

রাত ২টার দিকে এক পুলিশ অফিসারের বাসায় প্রবেশ করেন। বাড়ি ভেতরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন।

খবরে বলা হয়, যে ঘরে ওই তরুণ ঘুমিয়েছিলেন, সেটি পুলিশ অফিসারের মেয়ের। ওই সময় তার মেয়ে ঘরে ছিল না। সকালে উঠে তার মেয়ের ঘরের এসি চালু দেখে অবাক হন ওই অফিসার।

এর পর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই তরুণ। এর পর তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান পুলিশের ওই অফিসার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD