শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২২ বছর পর ইতিহাস গড়ার সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

দীর্ঘ ২২ বছরের বন্ধ্যাত্ব ঘোচানোর পথে বাংলাদেশ। সোমবার (২৯ মার্চ) নেপালকে হারাতে পারলেই ১৯৯৯ সালের পর দেশের বাইরে প্রথম শিরোপা জিতবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

লিগ পর্বের সেরা দল হয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক দলকে ১-০ ব্যবধানে হারিয়েছে জেমিডের দল।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর দুই ম্যাচেই ড্র করে ফাইনালে উঠেছে নেপাল। সেদিক থেকে শিরোপা লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ প্রধান কোচ জেমি ডে আগে থেকেই বলে আসছিলেন এই টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তিনি। তবে ট্রফি জয়ের সুযোগও হাত ছাড়া করতে চাচ্ছেন না।

ইংলিশ কোচের ভাষায়, ‘আমি বলব না যে ট্রফি জিততে চাই না। ফাইনালে উঠলে যেকোনো কোচের চাওয়া থাকে, শিরোপা জেতা। সেটা আমারও আছে। তবে আমি আবারও বলছি, নেপালে ট্রফি জয়টাই মুখ্য নয়।’

অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখ শিরোপায়, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে দেশবাসী। সবাই আমাদের দিকে তাকিয়ে। এই ট্রফি আমরা জিততে চাই।’

এর আগে ১৯৯৯ সালে এসএ গেমসে এই মাঠেই নেপালকে হারিয়ে দেশের বাইরে সবশেষ শিরোপা জেতে বাংলাদেশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD