ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো অপরাধী ছাড় পাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন।
সোমবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেছেন, সহিংসতার ঘটনায় পৃথক মামলা হবে। এরই মধ্যে ২৬ মার্চের ঘটনায় ৩টি মামলা দায়ের হয়েছে। পরবর্তী ২ দিনে প্রতিটি ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সকাল থেকে পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা পরিষদ, মুক্ত-মঞ্চসহ হামলা, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, উপজেলা ভূমি অফিস ক্ষতিগ্রস্তসহ সব এলাকায় পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক।
লাইটনিউজ