শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুকুর থেকে গ্রেনেড উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদর থেকে ২০ কিমি দূরে সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রামের রায়হানের পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কাউটেনগর গ্রামের আওয়ামী লীগ নেতা মান্নানের চাচা স্কুল শিক্ষক আবুল বিএসসির পুরাতন একটি পুকুর খনন করেন। স্থানীয় আজিজ মিয়ার ছেলে কবির হোসেন দোকানের মাটি ভরাট করার জন্য পুকুরের মাটি কিনে নেন। মাটি সরানোর সময় কোদালের মাথায় গ্রেনেড সদৃশ বস্তুটি উঠে আসে।

এটা কি বস্তু তা বুঝতে না পেরে একটি পলিথিনে মোড়ে দুইদিন ঘরে রেখে দেন। বিষয়টি জনৈক এক মুক্তিযোদ্ধার নজরে আসলে এটি গ্রেনেড বলে জানালে আতঙ্কিত হয়ে তা স্থানীয় রায়হানের পুকুরে ফেলে দেন।

ওসি মাকছুদুল আলম বলেন, জানতে পেরে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেচ দিয়ে পুকুরের পানি শুকিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসি।

অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মো. আমীর খচরু বলেন, গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে দেখবে এটা কি।

এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া জানান, খুব সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেডটি পুকুরে ফেলেছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD