শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১০ জন নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল শুভসংঘ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ১০ জন নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালের কণ্ঠ শুভসংঘের বগুড়ার শেরপুর উপজেলার শাখার বন্ধুরা। সেই সঙ্গে করোনা মোকাবেলায় গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া করোনার ভ্যাকসিন (টিকা) গ্রহণের ক্ষেত্রে শতাধিক ব্যক্তিকে ফ্রি রেজিস্ট্রেশনও করে দেয় শুভসংঘের সদস্যরা।

মুজিববর্ষ ও মহান স্বাধীনতার মাসকে ঘিরে আজ বুধবার (৩১ মার্চ) বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে শুভসংঘের উপজেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী পাকারমাথা নামক স্থানে কর্মহীন ওই সব অসহায় দরিদ্র নারীদের ব্যবসায়ী গোলাম রব্বানী, আলম হোসেন, ওয়াজেদ আলীর মালিকাধীন চাতালে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়।

এ উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠ শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা তালেবুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই সিদ্দিকী হেলাল, গোলাম রব্বানী, ডা. সারোয়ার হোসেন, শুভসংঘের উপজেলা কমিটির সহসভাপতি ও বিশ্বসেরা শিক্ষক হিসেবে পুরস্কার পাওয়া শাহনাজ পারভীন, সদস্য আলম হোসেন, কালের কণ্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার ফাঁসিতলা, খন্দকারটোলা, মির্জাপুর ব্র্যাক বটতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস মোকাবেলায় গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। একই সঙ্গে সাধারণ পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশার চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ ছাড়া শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর ব্যক্তিগত কার্যালয়ে শুভসংঘের সদস্যরা শতাধিক ব্যক্তিকে করোনাভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করে দেয় তারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD