শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

সীমিত পরিসরে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : সারা দেশে চলমান এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনে চট্টগ্রামের ব্যবসায়ীরা সীমিত পরিসরে দোকান খোলা দাবিতে বিক্ষোভ করেছেন।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভে অংশ নেন। করোনাভাইরাস সংক্রমণরোধে আজ থেকে শুরু হওয়া লকডাউন ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।

বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ীরা বলেন, রাস্তাঘাট অনেকটা স্বাভাবিক; গণপরিবহন ছাড়া সব যানবাহন চলছে। তারা চান সীমিত পরিসরে হলেও তাদের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

চট্টগ্রামের নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সগির বলেন, ‘প্রথম দফা লকডাউনে তিনমাস আমরা খেয়ে না খেয়ে দিন পার করেছি। সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা ছিল না। এরমধ্যে আমাদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স আদায় করা হয়েছে।’

তিনি বলেন, ‘সামনে রোজা ও ঈদকে কেন্দ্র করে যখন আমরা ব্যবসা করব ভাবছি, তখন আবারও লকডাউন দেওয়া হলো। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই আন্দোলন করছি।’

নগরীর নিউমার্কেট মোড় অবরুদ্ধ করে এই বিক্ষোভে কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD