রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সেরামের টিকার মেয়াদ বাড়ানোর প্রস্তাব নাকচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যায় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা কোভিশিল্ডের মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে ৯ মাস করার প্রস্তাব নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা কোভিশিল্ড উৎপাদনের তারিখ থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়। এ মেয়াদ বাড়িয়ে ৯ মাস করার ইচ্ছা ছিল সেরামের। এ জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রস্তাব পাঠায়। আলোচনার পর এ প্রস্তাব নাকচ করে দিয়েছে সংস্থাটি।

গত ফেব্রুয়ারিতে সেরামকে একটি চিঠি পাঠায় ডিসিজিআই। চিঠিতে ডিসিজিআইয়ের প্রধান ভি জি সোমানি জানান, টিকার মেয়াদ বাড়িয়ে ৬ মাস থেকে ৯ মাস করার প্রস্তাবে প্রতিষ্ঠানটির আপত্তি নেই। এতে টিকার অপচয় কমার সুযোগ বাড়বে। তবে ডব্লিউএইচওর আপত্তিতে সেরামে উৎপাদিত টিকার মেয়াদ বাড়ানোর পথ আপাতত রুদ্ধ হয়ে গেল।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। দেশে দেশে বাড়ছে টিকার চাহিদাও। বাড়তি চাহিদার চাপ সামলাতে টিকা উৎপাদন বাড়াতে চাইছে সেরাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD