রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন: প্রজ্ঞাপন জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করে সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে গার্মেন্টস ও শিল্পকারখানা খোলা থাকবে।

আজ সোমবার (১২ এপ্রিল) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি সেবার কিংবা পণ্যবাহী যানবাহন ছাড়া আর কোনও যানবাহন চলাচল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা জায়গায় কাঁচাবাজার বসতে পারবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD