স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলমান। লকডাউনে সব কিছু বন্ধ থাকলেও ব্যাংক, শিল্পকারখানা ও হাসপাতালে কাজ চলছে। জরুরি সেবা খাতগুলোও খোলা রয়েছে।
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি প্রয়োজনে যারা বাইরে যাবেন, তাদের পুলিশের মুভমেন্ট পাস নিয়ে বের হতে হবে। কিন্তু, যারা জরুরি প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্যে সেই পাস নেওয়ার প্রয়োজন নেই। যাদের মুভমেন্ট পাস নেওয়ার প্রয়োজন নেই, তাদের তালিকা পুলিশ সদর দফতর থেকে দেওয়া হয়েছে। তারা শুধুমাত্র পরিচয়পত্র প্রদর্শন করেই কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।
চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যাঁরা:
১. ডাক্তার
২. নার্স
৩. মেডিকেল স্টাফ
৪. কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ
৫. ব্যাংকার
৬. ব্যাংকের অন্যান্য স্টাফ
৭. সাংবাদিক
৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯. টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০. বেসরকারি নিরাপত্তাকর্মী
১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২. অফিসগামী সরকারি কর্মকর্তা
১৩. শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
১৫. ফায়ার সার্ভিস
১৬. ডাকসেবা
১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা
তালিকা অনুযায়ী এসব ব্যক্তিরা পরিচয়পত্র প্রদর্শন করে যাতায়াত করতে পারবেন বলে পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে। তাই চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, তাঁদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।