রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে করোনা রোগীর আত্মহত্যা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে পড়ে একজন করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম হাসিব ইকবাল (৫০)।

এখন পর্যন্ত সঠিক কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে মুগদা থানার উপ-পরিদর্শক এসআই) শরিফুল ইসলাম বলেন, হাসিব ইকবাল হাসপাতালের ১১তলায় করোনা ইউনিটে ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি ১১তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. অশিন কুমার নাথ বলেন, ওই রোগী হাসপাতালে ১১তলার ১১০৬ নম্বর কেবিনে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। এখন সেই রোগী বেলকনি থেকে পড়ে মারা গেছেন নাকি অন্য কিছু জানি না। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করে বিষয়টি বের করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD