রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

টিকা উৎপাদন ১০ গুণ বাড়াবে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনারোধে নিজেদের উদ্ভাবিত কোভ্যাক্সিন টিকার উৎপাদন ১০ গুণ বাড়ানোর কথা জানিয়েছে ভারত।

শুক্রবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেপ্টেম্বর নাগাদ ১০ কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য অর্জনের পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

বর্তমানে কোভ্যাক্সিন-এর উৎপাদক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের মাসিক উৎপাদন ক্ষমতা এক কোটি ডোজ। সেপ্টেম্বর নাগাদ এর উৎপাদন সক্ষমতা ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মহামারির দ্বিতীয় ঢেউ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটিকে।

গত কয়েক সপ্তাহে রেকর্ড সংক্রমণের মধ্যেই করোনার টিকার ঘাটতি দেখা দিয়েছে ভারতে। এ কারণে দেশের বিভিন্ন রাজ্যে টিকাদান কার্যক্রমের গতি কমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন টিকা আমদানিরও উদ্যোগ নিতে যাচ্ছে নয়াদিল্লি।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত কোভ্যাক্সিন-এর বর্তমান উৎপাদন সক্ষমতা এ বছরের মে-জুন নাগাদ দ্বিগুণ করা হবে এবং জুলাই-আগস্টের মধ্যে তা ৬-৭ গুণ বাড়ানো হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোভ্যাক্সিনের উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার এক কোটি ৭০ লাখ ডলারের তহবিলের যোগান দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD