শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

রাশিয়ায় করোনা আক্রান্ত ২ লাখ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : রুশ কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজার ১২ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সবমিলিয়ে সেখানে দুই লাখ ৯ হাজার ৭৮৮ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

রোববার রুশ করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, গত একদিনে সেখানে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে সর্বমোট এক হাজার ৯১৫ জন মারা গেলেন।

করোনা সংক্রমণের দিক দিয়ে চলতি সপ্তাহে ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে গেছে রাশিয়া। আক্রান্তের সংখ্যায় যেটা বিশ্বের পঞ্চম।

এদিকে বিশ্বজুড়ে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৭৭ হাজারের বেশি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, শনাক্ত রোগীদের এক-চতুর্থাংশ এবং মৃত্যুর ঘটনার এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে। দুই দিক দিয়েই যুক্তরাষ্ট্র আছে তালিকার শীর্ষে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অনেক দেশে পরীক্ষার হার কম হওয়ায় এই পরিসংখ্যানেও বাস্তব চিত্র উঠে আসেনি এবং আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD