শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ফোন করে মায়ের কান্না থামাতে হয়েছিলো : শাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ক্যারিয়ারের শুরুর দিকটা সহজ ছিলো। শাকিব খানের বাবা আব্দুর রব চাইতেনা না ছেলে সিনেমার নায়ক হোক। তবে এই ক্ষেত্রে মা রেজেয়া বেগম ছিলেন ছেলেন পক্ষে। তিনিই ছেলে বাবাকে রাজি করেছিলেন; আর সে জন্যই সিনেমায় নাম লেখাতে পারেছিলেন শাকিব। শুধু নামই লেখাননি বেশ দীর্ঘ সময় ধরে জায়গা দখল করে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের।

মা দিবসে নিজের মায়ের প্রসঙ্গে এক মজার গল্পে শাকিব জানালেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমাটা দেখেছিলেন আমার মা। সিনেমায় আমি মারা গিয়েছিলাম। সিনেমায় মারা গিয়েছিলাম দেখে মার কান্না থামছিল না। আমি তখন রাঙ্গামাটিতে অন্য একটি সিনেমার শুটিং করছি। সেখান থেকে ফোন করে আমার মায়ের কান্না থামাতে হয়েছিলো।

এছাড়া শাকিব খানের কাছে মায়ের হাতের খাবারের কোন তুলনা নেই। তিনি জানিয়েছেন, ঢাকার মধ্যে শুটিং হলে মা রান্না করে পাঠায়। ঢাকার শুটিংয়ের সময় তিনি বাইরের খাবার খান না।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্মগ্রহণ করেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD