শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

করোনা: ভারতে একদিনে আক্রান্তের রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় দিন দিন ভারতের অবস্থা ভয়াবহ হচ্ছে। গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

ওয়ার্ল্ডো মিটারের রোববার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মার গেছেন আরও ২ হাজার ৭৬১ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৬৯ লাখ সাড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।

আনন্দবাজার জানায়, ব্রিটেনের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরেই বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে, ভারতে করোনা সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ঢেউ আসতে চলেছে।

বর্তমানে ভারতে করোনা সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা গেছেন ৬৭৬ জন।

সর্বোচ্চ দৈনিক আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরেই অবস্থান করছে উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৫৫ জন।

তবে দৈনিক মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫৭ জন, যা এখন পর্যন্ত দিল্লিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ দিন দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন।

এছাড়া ভারতের কর্ণাটক ও কেরালায়ও শনিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের ওপরে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD