শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

করোনাভাইরাস: ভারতে মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত ভারত। এই ভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। মাত্র এক সপ্তাহে ২০ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

ভারতের রাজধানী দিল্লি এবং আরো বহু শহরে হাসপাতালে কোনও শয্যা আর খালি নেই। খালি থাকলেও বহু হাসপাতাল রোগী নিচ্ছে না অক্সিজেনের অভাবের কারণে।

ফলে গুরুতর অসুস্থ কোভিড রোগীদের বাড়িতেই যতটুকু সম্ভব চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন স্বজনরা।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর চলতি মহামারীতে মৃত্যুর সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD