শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

করোনা ঠেকাতে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ আরোপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা নির্বাচন শেষ হতেই কার্যত লকডাউনের পথে যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসন।

করোনা ঠেকাতে একাধিক বিধি নিষেধ ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যের সমস্ত স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, জিম, স্পা, রেস্তোঁরা, বিউটি পার্লার, সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

অর্থাৎ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে। শনিবার (১ মে) থেকেই জারি হবে এই বিধিনিষেধ।

ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট এবং বাজার সকাল এবং বিকেলে কিছু ক্ষণের জন্য খোলা রাখা যাবে। সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

ভোট শেষ হতেই যেভাবে কড়া পদক্ষেপ নেওয়া হলো, তাতে ২ মে ফলাফলের পর রাজ্য আরও বেশি কড়াকড়ি আরোপ করবে। প্রয়োজন হলে সংক্রমণের রোধে রাতে কারফিউও জারি করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD