শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

চূড়ান্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি। আগামী ২৩ মে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি হোম ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে ২৫ ও ২৮ মে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে শেরে-বাংলা স্টেডিয়ামে। সিরিজের প্রতিটি ম্যাচ ডে-নাইট।

১৬ মে ঢাকায় পৌঁছবে শ্রীলঙ্কা দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে ১৯ ও ২০ মে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে লঙ্কানরা। তার আগে অবশ্য করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে তাদেরকে।

সাভারের বিকেএসপি’তে শ্রীলঙ্কা একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ২১ মে। সিরিজ শেষ করে ৩০ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD