শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

গণপরিবহনের জন্য ৫ শর্ত বিআরটিএ’র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার থেকে জেলার অভ্যন্তরে চালু হতে যাওয়া গণপরিবহনের জন্য পাঁচ শর্ত জারি করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষন (বিআরটিএ)। বুধবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ শর্ত সাপেক্ষে চলবে গণপরিবহন। এগুলো হলো- আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। কোনোভাবেই মোটরযানের ফিটনেস সনদে উল্লেখিত আসনের অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশের বেশি নেওয়া যাবে না। ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। চালক শ্রমিক যাত্রীকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল লকডাউন চলছে। সেদিন থেকে গণপরিবহন চলাচল বন্ধ। মাঝে কয়েকদিন মহানগর এলাকায় অর্ধেক আসন খালি রেখে বাস চলাচল করে। ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক’ লকডাউনে দূরপাল্লার সঙ্গে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা গণপরিবহন চালুর দাবিতে আন্দোলন করছেন। এ পরিপ্রেক্ষিতে জেলার অভ্যন্তরে গণপরিবহন চালুর অনুমতি দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি মন্ত্রিপরিষদ বিভাগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD