শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

মালয়েশিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬ জন মৃত্যুর রেকর্ড হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৮৩ জন।

রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ডক্টর তান শ্রী নুর হিশাম আব্দুল্লাহ।

ডিজি বলেন, রোববার মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৩৩ জন। যার মধ্যে ৬ জন অন্য দেশ থেকে আসা বাকিরা মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৪০ হাজার ৬৭৭ জন।

মৃত্যু হয়েছে ২৬ জনের যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গেলো চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ২১১ জন। মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ১ হাজার ৯৩৪ জন।

মৃতদের মধ্যে ৭ জন সেলাঙ্গড়, ৬ জন কুয়ালালামপুর, ৪ জন জোহর এবং ক্লান্তান ও পাহাং এ ৩ জন, পেনাং এ ২ জন ও সারওয়াকে ১ জন। তারা ৪৬ থেকে ৯০ বছর বয়সী। তারা বেশিরভাগই ডায়াবেটিকস, উচ্চ রক্ত চাপ, স্ট্রোব, কিডনি ও ক্যানসারের রোগী। আক্রান্তদের মধ্যে এখনও আইসিইউতে ৪১৬ জন চিকিৎসাধীন আছে বলে জানান ডিজি ।

এদিকে, সাম্প্রতিক সময়ের অন্যান্য দিনের মতো আজও সবচেয়ে বেশি ১২৭৮ জন আক্রান্ত হয়েছে সেলাঙ্গড় রাজ্যে। বাকিরা সারওয়াক (৪৫৪), জোহর (৩৬৫), কুয়ালালামপুর ( ৩৩৮) এবং পেনাং (২৮০) এ।

ড. নুরু হিশাম বলেন, বর্তমানে সারা দেশে ৩৭ হাজার ৬০ জন রোগী বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসাধীন আছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD