বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বাংলাদেশসহ চার দেশ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের এবার কুয়েতে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে রয়টার্স গতকাল সোমবার (১০ মে) এতথ্য জানিয়েছে। তবে দেশটিতে কার্গো বিমান পরিবহন করতে পারবে এসব দেশ।

এক বিবৃতিতে উপসাগরীয় দেশটি জানায়, এ চার দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্যকোনো দেশে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

কুনা জানায়, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। আগামীকাল বুধবার (১১ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।

এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD