শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ছাড়ালো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত মারা গেছেন ৩৩ লাখের বেশি মানুষ। আক্রান্তের সংখ‌্যা ছাড়িয়েছে ১৬ কোটি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (১২ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ২২ হাজার ৮০৬ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ লাখ ১০ হাজার ১২২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ লাখ ৩১ হাজার ১২৭ জন। ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৩ হাজার ৪৪৪ জনের।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD