নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৩১০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।
শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।
বিস্তারিত আসছে..