শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ মাস ধরে বেতন বন্ধ, সরকারি কলেজের কর্মচারীদের মানববন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১

চার মাস ধরে বেতন পাচ্ছেন না নওগাঁ সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। বকেয়া বেতনের দাবিতে আজ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ। এই কর্মসূচি থেকে বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা কর্মচারীরা জানান, নওগাঁ সরকারি কলেজে বিভিন্ন সময়ে অস্থায়ী ভিত্তিতে (মাস্টার রোল) চাকরি পাওয়া কর্মচারীর সংখ্যা বর্তমানে ৮৬ জন। কোনো কোনো কর্মচারী ২০ থেকে ২৫ বছর ধরে এভাবে নিয়োগ পেয়ে কাজ করছেন। প্রয়োজনের তুলনায় কম হলেও এত দিন জীবন চালানোর জন্য কলেজ কর্তৃপক্ষ তাঁদেরকে বেতন-ভাতা দিয়ে আসছিলেন। কিন্তু গত চার মাস ধরে কলেজ কর্তৃপক্ষ তাদের কোনো বেতন-ভাতা দিচ্ছে না। এতে করে পরিবার-পরিজন নিয়ে তাঁরা কঠিন অবস্থায় দিন কাটাচ্ছেন। বাড়ি ভাড়া দিতে পারছেন না, খাবার খেতে পারছেন না। এক প্রকার নিরূপায় হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

নওগাঁ সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমীন, কর্মচারী শিরিন আখতার, শহিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল ও সহ-সভাপতি রিয়াজ খান।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মানিক কুমার সাহা বলেন, মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের কলেজ ফাণ্ড থেকে বেতন-ভাতা দেওয়া হয়ে থাকে। কিন্তু গত চার মাস ধরে তাদেরকে বেতন-ভাতা দেওয়া যায়নি। এটা খুবই পরিতাপের বিষয়। কিন্তু এই মূহূর্তে দুঃখ প্রকাশ ছাড়া আমার কিছু করার নেই। করোনায় কলেজ বন্ধ থাকায় ফাণ্ড শূন্য হয়ে গেছে বলে দাবি তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD