শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইয়াসে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের সহায়তায় বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলার ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ণের প্রদীপন সাইক্লোন শেল্টারে আনুষ্ঠানিকভাবে খুড়িয়াখালী, বগী, চালিতাবুনিয়া, চাল রায়েন্দা ও শরণখোলা গ্রামের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারে মাঝে এই প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকেজে ছিল আড়াই কেজি করে চিড়া, এক কেজি চিনি, ১০ প্যাকেট এনার্জি বিস্কুট, চার লিটার খাবার পানি, দুইটি সাবান, পাঁচ প্যাকেট খাওয়ার স্যালাইন, ১০টি সার্জিক্যাল মাস্ক ও একটি করে ব্যাগ।

বিতরণ অনুষ্ঠানে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রেড ক্রিসেন্টের জেলা ইউনিট কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, শরণখোলা ইউনিট কর্মকর্তা আ. ছাত্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, মোংলা উপজেলার উত্তর চিলা, দক্ষিণ চিলা, কানাইনগর ও হলদিবুনিয়া গ্রামের রেড ক্রিসেন্টের ইউনিট সেক্রেটারি তালুকদার নাজমুল কবির ঝিলামের তত্ববধানে ক্ষতিগ্রস্ত ৫০০ পারিবারে একই পরিমান ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD