শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে বজ্রপাতে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

রংপুরের কাউনিয়ায় বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের আজিজুল ইসলামের জামাতা। তার বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বলে জানা যায়। তিনি শ্বশুর বাড়িতে থেকে টিউশনি করাতেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে রেল গেট এলাকায় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এসময় ওই এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

স্থানীয় বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD