শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দুই মাসের মধ্যে ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট : ভারতে গত দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। কমেছে মৃত্যুও। গত ২৭ এপ্রিলের পর প্রথমবার দেশটিতে দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামল। আজ মঙ্গলবার (১ জুন) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে করোনায় মারা গেছেন ২ হাজার ৭৯৫ জন। সবশেষ ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন। অপরদিকে ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরও জানানো হয়, ২৪ মে ভারতে দৈনিক করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গত ১৪ এপ্রিলের পর প্রথম দুই লাখের নিচে নামে। গত ৮ এপ্রিল ভারতে ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে করোনা সংক্রমণ বাড়তেই থাকে।

অপরদিকে, মে মাসের শুরুতে ভারতে একদিনে ৪ লাখ ১৪ হাজার সংক্রমণের ঘটনা ঘটেছিল; যা একদিনে করোনা আক্রান্তে বিশ্বে রেকর্ড সৃষ্টি করে। এতে করে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাপক সংকট তৈরি হয়। হাসপাতালগুলোতে শয্যা ও চিকিৎসা সরবরাহের ঘাটতি দেখা যায়। অক্সিজেন সংকটে মারা যায় হাজারো মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD