শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আইন অমান্য করায় ৩০ জনের অর্থদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : সিরাজগঞ্জে সরকারি আইন অমান্য করায় ৩০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধ না মানায় সিরাজগঞ্জে ৩০ জনকে মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ মে) সকালে লাইট নিউজকে তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সোমবার (১১ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ৩০ টি মামলায় ৩০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৪৮ দিনে ৩২৪ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৮৫ মামলায় ২০৪৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩৯ লাখ ৩৪ হাজার ৮৬০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে ।

লাইট নিউজ/আহোশা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD